সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব পান স্নেহা

অনলাইন ডেস্ক :

ভারতের মডেল ও টেলিভিশন অভিনেত্রী স্নেহা জৈন। বেশ কিছু হিন্দ ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন তিনি। এ অভিনেত্রী কাস্টিং কাউচের শিকার বা কুপ্রস্তাব পেয়েছিলেন। দিন অনেক গড়ালেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যমে স্নেহা বলেন ‘এটি কত সালে ঘটেছিল, তা সঠিকভাবে মনে করতে পারছি না। দক্ষিণী সিনেমার একজন কাস্টিং ডিরেক্টরের ফোন কল আসে। তিনি আমাকে একটি সিনেমায় কাজের প্রস্তাব দেন। চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য আমি হায়দরাবাদে যাই। আমাকে আগেই জানানো হয়েছিল, সাইন করার সময়ে অর্ধেক পারিশ্রমিক দেবেন। স্নেহা বলেন, কিন্তু হায়দরাবাদ যাওয়ার পর কাস্টিং ডিরেক্টর বলেন, আপনাকে পরিচালকের সঙ্গে এক রাত কাটাতে হবে। তিনি যা বলেন তা শুনতে হবে। এর পরই অর্ধেক পারিশ্রমিক দেওয়া হবে।’ আমি তাকে বলেছিলাম, না সেটা সম্ভব না, আর এটা ঠিক না। আমি এ ধরনের সিনেমার অংশ হতে চাই না। ২০১৬ সালে ‘কৃষ্ণাদাসী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান স্নেহা। ধারাবাহিকটির পুরবা দেশমুখ চরিত্রে কয়েকটি অ্যাপিসোডে কাজ করেন তিনি। ‘ক্রাইম পেট্রোল’-এর কিছু অ্যাপিসোডে কাজ করেন স্নেহা। বর্তমানে ‘সাথ নিভানা সাথিয়া-টু’ সিরিয়ালে অভিনয় করছেন এই অভিনেত্রী। গত বছর থেকে স্টার প্লাস টিভিতে প্রচার হচ্ছে এটি। গত জুনে নাটকটির ২০০তম পর্ব প্রচার হয়েছে।