সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দামিনির সঙ্গে অভিমন্যুর চুম্বনের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক :

কিছু দিন আগে অবসর যাপনের জন্য প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার সঙ্গে ছিলেন পুত্র অভিমন্যু ও তার প্রেমিকা দামিনি ঘোষ। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। এবার দামিনির সঙ্গে অভিমন্যুর চুম্বনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। এতে দেখা যায়Ñপাশাপাশি বসে আছেন দামিনি-অভিমন্যু। মোবাইল অ্যাপসের মাধ্যমে মুখে বেশ কটি স্টিকার লাগিয়েছেন তারা। একপর্যায়ে দামিনির ঠোঁটে চুমু খেতে দেখা যায় অভিমন্যুকে। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের অধিকাংশ কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। টেনে এনেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকেও। তার চরিত্র নিয়েও চলছে সমালোচনা। দামিনি ঘোষের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে প্রেম করছেন অভিমন্যু। চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান তিনি। এ ঘোষণার পর শ্রাবন্তী চ্যাটার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেছিলেনÑ‘আমি জানি মেয়েটি ঝিনুকের (অভিমন্যু) বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই।’