সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশে ছুটে এলেন শ্রীলেখা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশেই ছিল শ্রীলেখা মিত্রের শেকড়। দেশ ভাগের পর অগণিত বাঙালির মতো তাঁদের পরিবারও এ ভূমি থেকে চলে গিয়েছিলেন এপার বাংলায়- অর্থাৎ ভারতে। ছোট থেকেই বাবার মুখে বাংলাদেশের গল্প শুনেই বড় হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি বাবাকে হারিয়েছেন কলকাতার এই অভিনেত্রী। এখনো যেন বাবার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তাঁর ফেসবুক পেইজে চোখ বুলালেই বোঝা যাবে সে কথা। বাবার ছবি থেকে কথা, নানা স্মৃতি উঠে এসেছে সেখানে। তবে সম্প্রতি বাবার সঙ্গে কাটানো এক দারুণ সুন্দর স্মৃতি নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শ্রীলেখা। তাঁদের একসঙ্গে বাংলাদেশ ভ্রমণের স্মৃতি। ফেসবুকে করা সেই পোস্টে শ্রীলেখা লিখেছেন, ‘মাদারীপুর ঘটমাঝি গ্রামে জমিদারবাড়ির গল্প শুনে বেড়ে ওঠা। মিত্তিরদের পূজা, মিত্তিরদের ঘাট, মিত্তিরদের বাজার, পোস্ট অফিস, শ্মশান অগণিত মানুষের মতো দেশভাগের শিকার আমরাও।’ এর পরেই ছোটপর্দার এক রিয়ালিটি শো-তে ঠিক এই কথাগুলোই একবার বলেছিলেন অভিনেত্রী। সে কথা কানে যায় বাংলাদেশের দুই স্বনামধন্য তারকা অভিনেতা আলমগীর ও গায়িকা রুনা লায়লার। দেরি না করে তাঁরা আমন্ত্রণ জানান শ্রীলেখা ও তাঁর বাবাকে। আমন্ত্রণ গ্রহণ করেছিলেন শ্রীলেখা ও তাঁর বাবা। অভিনেত্রীর কথায়, ‘শিকড়ের টানে বাপ-বেটি মিলে চলে গেলাম দেশের বাড়ির খোঁজে।’ এরপর সেলেব জুটি রুনা লায়লা ও আলমগীরের বাড়িতে অভাবনীয় যতœআত্তি পেয়ে যারপরনাই মুগ্ধ হয়েছিলেন শ্রীলেখা। সেই আপ্যায়ন পাওয়ার কথা নিজেই এই ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন তিনি। শুধু তা-ই নয়, আলমগীরের সহায়তায় খুঁজে বের করেছিলেন ফেলে আসা ভিটামাটিও। দীর্ঘ বছরের স্বপ্ন পূরণ হয়েছিল শ্রীলেখার বাবার। এটুকুই শ্রীলেখা মিত্রের কাছে সান্ত¡না, তৃপ্তি।