সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আসছে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘পদ্মাপুরান’

নিজস্ব প্রতিবেদক:

মুক্তির অপেক্ষায় আছে রাশিদ পলাশের সিনেমা ‘পদ্মাপুরান’। গেল মাসেই প্রকাশিত হয় সিনেমার টিজার। এবার এলো ট্রেলার। লাইভ টেকনোলজি’র ইউটিউবে প্রকাশিত ট্রেলারটি প্রায় আড়াই মিনিটের। ট্রেলারে পদ্মা পাড়ের জন জীবনের গল্প সিনেমায় তুলে ধরারই ইঙ্গিত দিলেন নির্মাতা। যেখানে নদীকে নারীর সাথে তুলনা করা হয়েছে। শম্পা রেজা, সাদিয়া মাহি কিংবা প্রসূন আজাদদের ভিন্ন লুকে দেখা গেছে ট্রেলারে। আসছে ৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বর্তমানে ছবির নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত আছেন ছবির প্রচারণার কাজে। রাশিদ পলাশ বলেন, ‘আমরা নদী পাড়ের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি এই ছবিতে। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মার পাড়ের মানুষের গল্প।’ ‘পদ্মাপুরান’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ। নির্মাতা রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘প্রীতিলতা’। যার এখন পর্যন্ত ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। শিগগির ছবির বাকি অংশের শুটিং হবে বলে জানান নির্মাতা।