সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টানা ১০ দিন গোসল করেন না শান্ত খান

অনলাইন ডেস্ক :

‘প্রিয়া রে’ সিনেমার শুটিংয়ের জন্য আজ ১০ দিন হলো গোসল করেন না তরুণ চিত্রনায়ক শান্ত খান। নিজের গ্ল্যামার লুক থেকে বের হয়ে রাখাল চরিত্রের প্রয়োজনে আরও অন্তত তিন থেকে চার দিন গোসল করতে পারবেন না তিনি। মঙ্গলবার দুপুরে এমনটি জানালেন শান্ত খান। তিনি বলেন, ‘এই সিনেমার শুট যেদিন শুরু করি, তার আগের দিন শাওয়ার নিচ্ছিলাম। পূজন ভাই (পরিচালক) এসেই বললেন, শাওয়ার নেওয়া যাবে না। শুট শেষ না হওয়া পর্যন্ত আপনার গোসল বন্ধ। সেই থেকে চলছে। আজ পর্যন্ত ১০ দিন হলো গোসল করতে পারি না; পারফিউমই ভরসা।’ শান্ত খান আরও জানিয়েছেন, ‘আমার এমন অবস্থা দেখে আব্বু (প্রযোজক সেলিম খান) কষ্ট পেয়েছেন। আম্মুর কাছে গিয়ে কান্নাকাটি করেছেন। আমার এখন পড়াশোনার বয়স, এত কষ্ট করার দরকার নেই বলে জানিয়েছেন।’ অন্তর্জালে শান্ত খানকে ঘিরে যে সমালোচনা হয়, সেটি তাঁর ‘বিক্ষোভ’ ও ‘বুবুজান’ সিনেমা মুক্তির পর থাকবে না বলে মনে করেন এ উঠতি অভিনেতা। এই দুই সিনেমা তাঁর ক্যারিয়ারের মোড় দিয়ে ঘুরিয়ে দেবে বলে দাবি করেন শান্ত খান। পূজন মজুমদারের পরিচালনায় ‘প্রিয়া রে’ সিনেমার শুট চলছে চাঁদপুরে। সিনেমায় শান্ত খান অভিনয় করছেন নূরু রাখালের চরিত্রে। আর কলকাতার কৌশানী মুখোপাধ্যায় অভিনয় করছেন চেয়ারম্যানের মেয়ে চরিত্রে। সোমবার প্রথম ধাপের শুট শেষ করে তিনি কলকাতায় ফিরেছেন; নভেম্বরে বাকি অংশের শুট করবেন তিনি। শুধু কৌশানী নয়, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমায় অভিনয় করছেন। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি ভালোবাসা দিবসে মুক্তির পরিকল্পনা রয়েছে।