সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘দি ইমর্টাল অশ্বত্থামা’-র শুটিং বন্ধ

অনলাইন ডেস্ক :

বড় বাজেটের ছবি ‘দি ইমর্টাল অশ্বত্থামা’ ছবির শুটিং বন্ধ হয়ে গেলো। ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করছিলেন ভিকি কৌশল। বাজেটই শেষ পর্যন্ত এই ছবির শুটিংয়ের পথে বাধা হয়ে দাঁড়াল। ছবির কাজ আটকে যাওয়ায় মন খারাপ নায়ক ভিকির। উরি ছবিতে অভিনয় করার পর সুনাম কুড়িয়েছেন ভিকি ও পরিচালক আদিত্য ধর দু’জনেই। দ্য ইমর্টাল অশ্বত্থামা’ আদিত্যর পরিচালনাতেই তৈরি হচ্ছে। পরিচালকের সঙ্গে ভিকির এটি দ্বিতীয় ছবি। প্রযোজকের নাম রনি স্ক্রুওয়ালা। রনিই নাকি চাইছেন ছবি তৈরির কাজ এখন বন্ধ থাকুক। টিমের কেউই বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন না একেবারে। ভিকি যদিও প্রশ্ন উত্থাপন করে বলেছেন ছবি তৈরির ভাল সময় নিশ্চয়ই পাওয়া যাবে। সংবাদ মাধ্যমকে ভিকি বলেছেন, “ছবি তৈরির জন্য আদর্শ সময় পাওয়া যাবে। মন খারাপের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সময়ে ছবি তৈরি হোক। ছবিটি তৈরি করার জন্য সঠিক সময় বেছে নিতে হবে। সেই সময়ের অপেক্ষায় আছি আমরা।” ২০২১ সালের এপ্রিল মাসে শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’র। কিন্তু করোনা মহামারীর কারণে সেটা আর হয়নি। পিছিয়ে যায় শুটিং। ‘মহাভারত’ মহাকাব্যের অশ্বত্থামার চরিত্রে অভিনয় করার কথা ছিল ভিকির। চরিত্রটির জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছেন ভিকি। অনেক ধরনের অ্যাকশন শিখেছেন তিনি। শরীর তৈরি করেছেন। ১৬ অক্টোবর মুক্তি পাবে ভিকি অভিনীত ও সুজিত সরকার পরিচালিত ছবি ‘সর্দার উধম’ স্বাধীনতা সংগ্রামী সর্দার উধম সিংয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিকিকে। সিনেমা হলে নয়, ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেই।