সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মোটা অঙ্কের পারিশ্রমিক চাইলেন নোরা

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি পর্দায় অভিনয় করার আগে কানাডার এক রেস্তোরাঁয় খাবার পরিবেশনের কাজ করতেন। সম্প্রতি ছোটপর্দায় রান্নার এক রিয়েলিটি শোয়ে তাকে দেখা গিয়েছিল। নোরাকে শেষ দেখা গিয়েছিল ‘ভূজ-দ্যা প্রাইড অব ইন্ডিয়া’ তে ‘জালিমা কোকাকোলা’ গানের সঙ্গে নাচতে। এবার নাকি তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন এর সঙ্গে ‘পুষ্পা-দ্য রাইজ’ ছবিতে একটি গানে নাচবেন নোরা ফাতেহি। আর সেই জন্য নোরা চেয়েছেন দু’কোটি টাকা। ছবিটি পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক সুকুমার। এই মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে নির্মাতারা রাজি হবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। অর্থাৎ আল্লু অর্জুনের ছবিতে এই গানটিতে শেষপর্যন্ত নোরাকে দেখা যাবে কিনা তা নিয়া এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই ছবিতে আল্লুর বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ইতিমধ্যেই ‘দিলবার’,’সাকি সাকি’, ‘গারমি’ সহ বেশকিছু গানে কোমর দুলিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী- নিত্যশিল্পী নোরা ফাতেহি। বলিউডের পাশাপাশি তাকে বেশ কিছু দক্ষিণী ছবিতেও দেখা গেছে।