সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নতুনভাবে ক্যারিয়ার সাজানোর চেষ্টায় ত্রয়ী

অনলাইন ডেস্ক :

আরজে ত্রয়ী নামেই তার পরিচয়। রেডিও ধ্বনিসহ বেশকিছু এফএম-এ কাজ করেছেন। এছাড়াও উপস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা। বর্তমান কাজ সম্পর্কে জানতে চাইলে ত্রয়ী বলেন, ‘করোনার পরে সবারই ক্যারিয়ার নতুনভাবে সাজানো হচ্ছে। সেক্ষেত্রে আমিও নতুন কোনো স্টেশনে কাজ শুরু করছি। কিছু অনুষ্ঠানের স্ক্রিপ্ট, নাটক লেখার কাজও করছি।’ এই সময়ের মিডিয়ায় কাজের পরিবেশ প্রসঙ্গে ত্রয়ী বলেন, ‘আমার কাছে মনে হয়, এখনকার কাজের ক্ষেত্রে পরস্পরের পরিচিতিটা বেশি কাজে দিচ্ছে, কারো মেধা থাকলেও হয়তো যোগাযোগ নেই বলে প্লাটফর্ম পাচ্ছে না। আমি মনে করি, চ্যানেল বা এফ এম-এর উচ্চপদস্থদের এই বিষয়ে আরেকটু সচেতন হলে অনেক মেধাবীরাই কাজের সুযোগ পাবে।’ দেশের গুণী সংগীত শিল্পী শাওনকে নিয়ে তাদের সুখের, সুরের সংসার। ত্রয়ী বলেন, ‘দুজনই স্ট্রাগল করছি। এই শিল্পের সঙ্গে বেঁচে থাকার। দেখা যাক কতটুকু পারি। তবে নিজের কাজের কোয়ালিটির ক্ষেত্রে কখনো ছাড় দিতে রাজি নই আমি।’ উল্লেখ্য, মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ করলেও সম্প্রতি জুয়েল মোর্শেদের একটি গান লিখে বেশ আলোচিত ত্রয়ী। গান লেখার কাজটি নিয়মিত করে যেতে চান কি-না এমন প্রশ্নে ত্রয়ী বলেন, ‘ঐটা হুট করেই একটা নাটকের জন্য লেখা। মুড এলে লিখবো হয়তো। তবে আমার ফোকাস এখন নিজের ক্যারিয়ারকে শক্ত একটা জায়গায় প্রতিষ্ঠিত করা।’