সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মধুরিমা, পাত্র কে?

অনলাইন ডেস্ক :

আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় ছোট পর্দার অন্যতম অভিনেত্রী ও একাধারে মডেল মধুরিমা বসাক। তবে পাত্র কে এই বিষয়ে এখনো মুখ খোলেননি ছোট পর্দায় এই খলনায়িকা। ভারতীয় বাংলা ধারাবাহিক ‘মোহর’ এবং ‘শ্রীময়ীর’ মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান মধুরিমা। পাশাপাশি তিনি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক্স প্রেম’ সিনেমা দিয়ে সিনেমাও ডেবিউ করছেন। বিজ্ঞাপনের জগতেও মধুরিমার জনপ্রিয় মুখ। শোনা গেছে অভিনেত্রী বিয়ে করছেন তার পছন্দের পাত্রকেই। দুই পরিবার থেকে কথাবার্তা মোটামুটি এগিয়েছে। তবে মধুরিমার বাবা সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় এখনই বিয়ের বিষয়ে মুখ খুলতে চান না তিনি। তিনি বলেন, ‘আগামী বছরেই বিয়ের পরিকল্পনা ছিলো কিন্তু এই মুহূর্তে আমার বাবা খুব অসুস্থ তাই এখন এসব নিয়ে ভাবছিনা। ’ কিছুদিনের মধ্যেই নতুন একটি ধারাবাহিকে দেখা যাবে মধুরিমাকে।