সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে  রংপুরে বৃষ্টিকে উপেক্ষা করে রংপুর মহানগর যুবদল বৃহস্পতিবার দুপুরে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মহানগরের গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে টাউন হল পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক ওয়াহিদ মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন বলেন, “বর্তমান সরকারের অধীনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা গভীর উদ্বেগজনক। অথচ অন্তবর্তীকালীন সরকার এ বিষয়ে নির্লিপ্ত ভূমিকা পালন করছে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, “ভদ্রতা কখনো দুর্বলতা নয়।রংপুর মহানগর যুবদল এবং বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় ও অটল।জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব।বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীরা সরকারের অব্যবস্থাপনা ও দমন-পীড়নের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ