সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তারিক সিদ্দিকের ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে: দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী, দুই সন্তানসহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, বাস্তবে দেশে-বিদেশে আরও সম্পদের রয়েছে। তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে।

জানা যায়, গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় রয়েছে তারিক আহমেদ সিদ্দিকের ‘বাগানবিলাস’ নামের বিশাল বাগানবাড়ি। একইভাবে ফাওকাল এলাকায় ডুপ্লেক্স ভবনসহ বিশাল সম্রাজ্য গড়ে তোলেন।

বিলাসিতার বাগানবাড়ি ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নজর দিলেও মিলবে তারিক সিদ্দিকের প্লট-ফ্ল্যাটের নানা ফিরিস্তি। বারিধারা আবাসিক এলাকার পার্ক ভ্যালিতে ফ্ল্যাট, বারিধারা ডিওএইচএসে ৭ তলা বাড়ি।

বাস্তবে তারিক সিদ্দিক পরিবারের কয়েকশো কোটি টাকা সম্পদের তথ্য দুদকে থাকলেও দালিলিক নথিতে ৬২ কোটি টাকা অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। একইসঙ্গে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় স্ত্রী-দুই সন্তানসহ তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

এরইমধ্যে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ মামলা করা তারিক সিদ্দিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।