সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ওমানে বাংলাদেশি খুন, আরেক প্রবাসী গ্রেপ্তার

প্রতীকী ছবি

 

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক বাংলাদেশি প্রবাসী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রয়্যাল ওমান পুলিশের (আরওপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ওমান।

রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, দক্ষিণ আল শারকিয়াহ গভর্নরেটের সুর উইলিয়াত এলাকায় এক বাংলাদেশি নাগরিককে খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

তবে নিহত বাংলাদেশি নাগরিকের পরিচয় এবং হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলিয়াত এলাকায় মাদকদ্রব্য পাচারের অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রয়্যাল ওমান পুলিশ কমান্ড জানিয়েছে, ওই ভারতীয় নাগরিককে তার ব্যক্তিগত গাড়িতে করে বিপুল পরিমাণ অ্যালকোহল বহন এবং পাচারের উদ্দেশ্যে পরিবহন করার সময় আটক করা হয়।

ওমানে অ্যালকোহল পরিবহন ও পাচারের বিষয়ে কঠোর আইন রয়েছে এবং এই ধরনের অপরাধের জন্য গুরুতর শাস্তির বিধান রয়েছে।

এনএনবাংলা/আরএম