সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মানবপাচারের কাহিনি নিয়ে চলচ্চিত্র ‘জলরঙ’

অনলাইন ডেস্ক :

মানবপাচারের করুণ কাহিনি সবারই জানা। এবার সেটি বড় ক্যানভাসে উঠে আসবে ‘জলরঙ’ ছবির মাধ্যমে। এতে প্রথমবার জুটি বাঁধলেন সাইমন সাদিক ও উষ্ণ হক। এটি নির্মাণ করছেন অপূর্ব রানা। শনিবার থেকে গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয়েছে এর শুটিং। পরিচালক জানালেন, একটি নৌকার নাম থাকে জলরঙ। যে নৌকাটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। বর্তমানে সেই ঐতিহাসিক নৌকাটি ব্যবহার করে একটি চক্র মানবপাচার করছে! গল্পের মূল সূত্রপাত এখান থেকেই। ৯ অক্টোবর উষ্ণকে দিয়ে ‘জলরঙ’ ছবির ক্যামেরা ওপেন হয়। আর ১৪ অক্টোবর থেকে তার সঙ্গে যুক্ত হবেন সাইমন সাদিক। জানিয়েছেন নায়ক নিজেই। প্রথম লটের শুটিং টানা সাতদিন হোতাপাড়ায় হলেও পরের লট শুরু হবে কক্সবাজারের শুঁটকি পল্লীতে। এ ছাড়া সেন্টমার্টিন, বান্দরবান হয়ে মালয়েশিয়াতেও যাবে ‘জলরঙ’ টিম। ছবিটি প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘‘অপূর্ব রানা ভাইকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। গল্পের প্রয়োজনেই তিনি আমাকে নিয়েছেন। আমি এখন ‘নরসুন্দরী’ ছবির শুটিং করছি। এটার কাজ শেষ করেই ‘জলরঙ’-এর শুটিং শুরু করবো।’’ এদিকে গ্ল্যামারহীন গল্পনির্ভর ছবিতে প্রথম অভিনয় করছেন উষ্ণ হক। তিনি বলেন, ‘ছবিটির জন্য মাস খানেক ধরে গ্রুমিং করতে হয়েছে। কক্সবাজারের শুঁটকি পল্লীতে গিয়ে সেখানকার মানুষদের জীবন-যাপনের ওপর ধারণা নিয়েছি। অবশেষে কাজ শুরু করেছি। এতে আমি শিউলিমালা চরিত্রে অভিনয় করছি। চরিত্রটিতে কোনও গ্ল্যামার নেই, তবে অভিনয় করার সুযোগ রয়েছে।’ এএইচএম এনামুল হকের গল্প ‘জলরঙ’ অবলম্বনে একই নামে ২০২০-২১ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ছবিটি। প্রযোজক হিসেবে আছেন দোলোয়ার হোসেন দিলু। ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খালেদা আক্তার কল্পনা, রাশেদা, মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, শহিদুল আলম সাচ্চু, জয়রাজ, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, পারভেজ সুমন, শরীফ চৌধুরী, কমল পাটেকর প্রমুখ।