সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবেক মন্ত্রী বাহাদুরের ১১ কোটি টাকার অবৈধ সম্পদ, সন্দেহভাজন লেনদেন ৭৪ কোটি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর/ ছবি: সংগৃহীত

 

প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩ আগস্ট) মামলা দুটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বান্দরবান-আসনের সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ সিং- এর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৪০২ টাকা জমা এবং ২৬ কোটি ২৪ লাখ ২৫ হাজার ১০৫ টাকা উত্তোলনসহ মোট ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

একইসঙ্গে তার নামে ৯ লাখ ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকা মূল্যের অবৈধ সম্পদের মালিকানাও পাওয়া গেছে।

দ্বিতীয় মামলায় বীর বাহাদুরের স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধেও প্রায় ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে ৯ কোটি ৩০ লাখ ৭২ হাজার ২৩ টাকা জমা এবং ৬ কোটি ২৮ লাখ ৯ হাজার ১৬১ টাকা উত্তোলন হয়েছে বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

তার নামে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া গেছে, যা দুদকের অনুসন্ধানে অসামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত হয়েছে। এই মামলায় স্বামী বীর বাহাদুরকে সহযোগী আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এনএনবাংলা/আরএম