সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কেএফসি ও এডিবল অয়েল মালিকসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

 

নিম্নমানের তেল ব্যবহারের অভিযোগে কেএফসির মালিক ও তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান।

গত সোমবার (৪ আগস্ট) মামলাটি আমলে নিয়ে চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি।

জানা গেছে, গত ২৭ ও ২৯ জুলাই কেএফসির পল্টন শাখা থেকে সংগ্রহ করা তেলের ল্যাব পরীক্ষায় প্রমাণ মেলে—তেলটি মানহীন এবং তা দিয়েই খাদ্য প্রস্তুত করা হতো।

এ ছাড়া পল্টনের কস্তুরি রেস্টুরেন্ট বিএসটিআই’র দইয়ের কোড ব্যবহার করে প্রতারণা করছিল। ‘মা সুইটস’ নামক প্রতিষ্ঠানেও মিষ্টিতে ভেজালের প্রমাণ পাওয়া গেছে।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন, বাংলাদেশ এডিবল অয়েলের মো. দবিরুল ইসলাম, পল্টনের কেএফসি ফ্র্যাঞ্চাইজি মালিক আতিকুর রহমান, হোটেল কস্তুরির কাওছার আহমেদ ও মা সুইটসের বিশ্বজিৎ চন্দ্র।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনএনবাংলা/আরএম