সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ছিনতাইকারীর কবলে নায়লা নাঈম

অনলাইন ডেস্ক :

ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন মডেল ও দন্ত চিকিৎসক নায়লা নাঈম। রোববার সকালে প্রকাশ্য দিবালোকে মগবাজার লেভেল ক্রসিংয়ে নায়লা নাঈমকে আক্রমণ করা বসে ছিনতাইকারী দল। এসময়ে তিনি স্কুটিতে ছিলেন, স্কুটি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। পুরো ঘটনার বর্ণনা ফেসবুকে নায়লা নাঈম নিজেই দিয়েছেন। আলোচিত সমালোচিত এ মডেল বলেন, ‘সোমবার দুপুরবেলা ১১টা ৪৫ মিনিটে মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেন চলে যাবার পরে ট্রেনের সিগনাল ছেড়ে দেয়ার পর রেলক্রসিং পার হওয়ার সময় দুইজন কালোমতন ছেলে দৌড়ে এসে আমার গায়ে জড়ানো সামনের দিকের মোবাইল এবং টুকটাক রাখার যে ব্যাগ সেটা এমনভাবে টানা-হ্যাঁচড়া শুরু করে। স্কুটি ছিলেন নায়লা উল্লেখ করে বলেন, ‘যেহেতু, pickup কমানো ছিল কারণ রেল ক্রসিং পার হচ্ছিলাম, সে অবস্থায় ওদের টানাটানির কারণে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই। একজনের হাতে ধারালো কোনো একটা কিছু থাকায় প্রকাশ্যে অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিল না এবং আমি পড়ে যাওয়ার পরেও ছেলেটা ঘুরে এসে আমার ব্যাগ ধরে টানাটানি করছিল। পড়ে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌড়ে এসে আমাকে তুলে দেয়!’ নায়লা নাঈম বলেন, দিনের আলোতে সবার সামনে, এত মানুষগুলির সামনে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। বামে দ্রুতগামী পিকআপের নিচে আমি পড়ে যেতে পারতাম যদি পিকআপটা টান দিতো তাহলে! কনুইতে আঁচড় লেগেছে। হয়তো অল্পের উপর দিয়ে বেঁচে গিয়েছি। কিন্তু, এগুলির সমাধান আসলে কোথায়? এই বিষাক্ত শহরে আমি আর থাকতে চাই না! নায়লা নাঈম সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত সমালোচিত। মডেলিংয়ের পাশপাশি আইটেম গানের পাররফর্ম করে আলোচনায় থেকেছেন তিনি।