সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ক্রিকেট ব্যাটে ৫ হাজার ইয়াবা, কক্সবাজার বিমানবন্দরে আটক ২

 

ক্রিকেট ব্যাটের ভেতরে অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করেও শেষ পর্যন্ত ধরা পড়লেন দুই যাত্রী। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরের স্ক্যানার মেশিনে ধরা পড়ে এ ঘটনা।

আটক যাত্রীরা হলেন—মাদারীপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)। তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিমানবন্দর ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাদের। চেকিংয়ের সময় স্ক্যানারে ক্রিকেট ব্যাটের ভেতরে লুকানো ইয়াবা ধরা পড়ে।

এপিবিএন অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, দুই যাত্রীকে আটক করে আইনগত প্রক্রিয়া শেষে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এনএনবাংলা/