সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

টাঙ্গাইলে তুলার বস্তা থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল

 

টাঙ্গাইলের কালিহাতীতে মিনি ট্রাকে তুলার বস্তায় গাঁজা বহনকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যারা আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। তাদের মধ্যে আমিনুল ট্রাকচালক ও বাবু ট্রাকের হেলপার এবং মোজাহিদ মাদক কারবারি।

সোমবার (১৮ আগস্ট) রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারি হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছে। পরে সোমবার রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

টাঙ্গাইল প্রতিনিধি