সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কখনও অভিনয় করবো এমনটা ভাবিনি: মাহি

 

এখন পর্যন্ত শতাধিক নাটকে অভিনয় করেছেন সামিরা খান মাহি। কিন্তু সেই তিনিই বলেছেন, ‘কখনও অভিনয়ে আসার ইচ্ছাই ছিল না। মানে, কখনও অভিনয় করবো এমনটা ভাবিনি। কিন্তু দেখুন, এখন নিজের পরিচয় তুলে ধরতে অভিনেত্রী ছাড়া বলার মতো কিছুই নেই।’

তাহলে অভিনেত্রী হওয়ার ইচ্ছে না থাকলেও নিয়মিত অভিনয় করার প্রেরণা পাচ্ছেন কীভাবে? এমন প্রশ্নে মাহি বলেন, ‘অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখিনি এ কথা যেমন সত্যি, তেমনি এও সত্যি, একটি, দুটি করে নাটকে কাজ করতে গিয়ে অভিনয়ের প্রতি দুর্বলতা তৈরি হয়ে গেছে। এরপর যখন অভিনয়ের সূত্রে দর্শকের ভালোবাসা পেতে শুরু করলাম, তখন মনে হয়েছে, এটাই আমার নিয়তি নির্ধারিত কাজ। তাই মনপ্রাণ ঢেলে এই কাজই করতে হবে। নিজেকে তৈরি করে নিতে হবে পরিণত অভিনয়শিল্পীতে। সেই ভাবনা থেকেই নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি। চেষ্টা করে যাচ্ছি, ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে নিজেকে পর্দায় তুলে ধরতে।’

শতাধিক নাটকে অভিনয় করেছেন, সব কাজই কি দর্শক মনে ছাপ ফেলার মতো? এ নিয়ে মাহির উত্তর, ‘আমার সব কাজই দর্শক মনে আঁচড় কেটেছে কিংবা সব শ্রেণির দর্শকের প্রত্যাশা পূরণ করেছে– এমন দাবি কখনও করিনি; তা সম্ভবও নয়। ধারাবাহিকভাবে কাজ করতে গেলে সব সময় নিজের ভালো লাগা অনুযায়ী গল্প ও চরিত্রে কাজের সুযোগ মিলবে– বিষয়টা এমন নয়। সত্যি বলতে কী, বেশির ভাগ নাটকের গল্পই খুব হালকা ধাঁচের মনে হয়। অনেক সময় দেখা যায়, কাহিনিতে তেমন কোনো গভীরতা নেই, চরিত্রেও নেই নতুনত্ব, তার পরও সেটি দর্শক পছন্দ করছেন। তাই কাজ শুরুর আগে এও অনুমান করা কঠিন, কোন গল্প, কোন চরিত্র কার মনে কীভাবে ছাপ ফেলবে। তার পরও যতটা পারি, অভিনেত্রীসত্তাকে খুশি রাখতে ভিন্ন ধরনের গল্প ও চরিত্র বেছে নেওয়ার চেষ্টা করি।’

এনএনবাংলা/