সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

সেবার মান না বাড়িয়ে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাট পৌর প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধিঃ

সেবার মান উন্নয়ন না করে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাট পৌর প্রশাসক সবুর আলীর বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক সমাজ ও গ্রীন এন্ড ক্লিন নামের একটি সামাজিক সংগঠন।

মানবন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিক মতিউর  রহমান, আব্দুল ওহাব, আবু মুসা, এটিএম শাহনাজ কবির শুভ্র, দেলোয়ার হোসেন,শফিকুল ইসলাম, নারী নেত্রী জাহিদা কামাল সহ অন্যরা।

বক্তাগন বলেন,বিগত ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর পৌর প্রশাসকের দায়িত্ব নিয়ে পৌর প্রশাসক রাস্তা-ঘাটের উন্নয়ন সহ নাগরিক সেবার মান না বাড়িয়ে কয়েক গুণ বেশি হোল্ডিং ট্যাক্স আরোপের নোটিশ দিয়েছেন। অগণতান্ত্রিক ভাবে জনগণের ট্যাক্সের বোঝা বাড়ানোর পৌর কর্তৃপক্ষের হটকারী এ সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাই।

 

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।