সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

জামায়াতের উদ্যোগে কালীগঞ্জে ওয়ার্ড ওলামা প্রতিনিধি সম্মেলন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ওলামা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারী তাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আইন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান খান, উপজেলা জামায়াতের আমীর হাজী মো.আফতাব উদ্দিন।

এসময় জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ৭২ টি ওয়ার্ডের প্রতিনিধি, ওলামায়ে কেরামগণ, সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ উপস্থিত ছিলেন।

 

কাজী মোহাম্মদ ওমর ফারুক