সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

র‌্যাব-১৩’র অভিযানে রংপুরে হেরোইনসহ ১ জন মহিলা মাদকব্যবসায়ী আটক

রংপুর ব্যুরো ঃ

র‌্যাব-১৩ এর অভিযানে রংপুর হতে মাদকদ্রব্য হেরোইনসহ ০১ জন মহিলা মাদকব্যবসায়ী আটক হয়েছে। গতকাল র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায় যে, র‌্যাবের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গত (২৪ আগষ্ট) দুপুরে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৭নং লতিবপুর ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ড ফতেপুর এলাকা রংপুর টু বগুড়াগামী হাইওয়ে রোডের ফতেপুর দক্ষিনপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর  অভিযান পরিচালনা করে মহিলা সদস্য দ্বারা দেহ তল্লাশি করে মহিলার হাতে থাকা ভ্যানিটি ব্যাগের মধ্যে স্বচ্ছ সাদা জিপারে রক্ষিত ১৫৩.২০ গ্রাম হেরোইনসহ মহিলা মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোগগ্রাম এলাকার মৃত কাছেদ আলী’র মেয়ে মোছাঃ নাজমা বেগম (৪০)কে আটক করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য আটককৃত মহিলা আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ