সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

টাঙ্গাইলে গাছে ঝুলছিল ৩ সন্তানের মা

মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার বাড়িতে তার অসুস্থ খালাকে দেখতে আসার একদিন পর বাঁশঝাড়ের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোছাঃ হালিমা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাগবাড়ী এলাকায় তার বাবার পরিত্যক্ত বাড়ির আঙিনায় একটি গাছ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

হালিমা বেগম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং জেলার পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার মনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। তিনি সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা গত মঙ্গলবার ২৬ আগস্ট তার অসুস্থ খালাকে দেখতে তার বাবার বাড়িতে আসে। পরদিন বুধবার সকালে স্থানীয়রা তাকে বাড়ির পেছনে বাঁশঝাড়ের একটি গাছে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে রহস্য উদঘাটন হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

টাঙ্গাইল প্রতিনিধি