সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

গঙ্গাচড়ায় দু-ব্যাবসায়ীক দোকানে ২২ হাজার টাকা জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় দু-ব্যাবসায়ীক দোকানে অভিযান পরিচালনা করে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধার নির্দেশনায় ও রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত মূল্যে সার বিক্রয়, বালাইনাশক দোকানে গ্যাস ও পেট্রোলিয়াম জাতীয় পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রাখাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গঙ্গাচড়া ইউনিয়নের কুড়িয়ার মোড়ে আজম ট্রেডার্স এর ১২ হাজার টাকা ও বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারে মেসার্স মা-বাবার দোয়া সার ঘরের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম। এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

 

আব্দুল বারী স্বপন