সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ, মিছিল ও গায়েবানা জানাজা কর্মসূচি পালন

সিলেট অফিস  :

রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে অবস্থান, বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে নীরব অবস্থানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর আগে, বুধবার থেকেই প্রকৌশল অনুষদের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা সমাবেশে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে হাজির হন। প্ল্যাকার্ডে লেখা ছিল—‘কোটা যদি দেশ খায়, ধ্বংস তার দোরগোড়ায়’, ‘চাকরিতে বৈষম্য, মানি না মানবো না’, ‘বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’।

সমাবেশ থেকে তারা ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গোলচত্ত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে অবস্থান নেয়। এ সময় তারা কোটা প্রথার বিরুদ্ধে নানা স্লোগান দেন।

পরে শিক্ষার্থীরা পুলিশের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা’ কর্মসূচি পালন করেন।