সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

সোনাইমুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতাঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে জয়াগ কলেজ মিলনায়তনে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে সনদ ও উপহার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলার সভাপতিত্বে মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম, চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুদ্দৌলা, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি ডাঃ সামছুল আরেফিন জাফর, খোরশেদ আলমসহ চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। 

 

বেলাল হোছাইন ভূঁইয়া 

সোনাইমুড়ী, নোয়াখালী।