সাম্প্রতিক
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, পাইকারি-খুচরায় দামের বড় ফারাক ইসরায়েলে ভোটের পর রাজনৈতিক অচলাবস্থা, সরকার গঠনের করবে কারা? জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় দেশ বা বঙ্গোপসাগর নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স, বাড়বে মূল্যস্ফীতি রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী
Skip to content

জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী চট্টগ্রামের হাটহাজারী খেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে র‍্যাব-৭ এর একটি দল শুক্রবার রাতে এনামুলকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি শনিবার (২২ মে) সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তাকে শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শফি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।’

এনামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

(সূত্র: সময় ওয়েব পোর্টাল)