সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

সোনাইমুড়ীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে শুক্রবার রাতে সোনাইমুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে আমিনুল ইসলাম নামে এ পেশাদার ডাকাতকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ডাকাতির সময় লুট হওয়া হাতঘড়ি, বেসলাইট, মোবাইল ফোন, নগদ টাকা ও একটি টি-শার্ট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি আমিনুল ইসলাম (২৫) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া গ্রামের ভূঁইয়া পাড়ার বাতেন ভূঁইয়ার ছেলে।
তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় ডাকাতির মামলা রয়েছে। (মামলা নং-০৮, তারিখ-২০-০৮-২০২৫)
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এস আই উদয়ন বিকাশ বড়ুয়া, এস আই সুভাষ পাল, এ এস আই জাহাঙ্গীর আলম, এ এস আই মোজাম্মেল হকসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালিত করে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক জানায় গ্রেফতারকৃত আসামি সংঘবদ্ধ পেশাদার ডাকাত দলের সদস্য, তার কাছ থেকে উদ্ধারকৃত মালামালসহ বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করা হয়েছে।
বেলাল হোছাইন ভূঁইয়া
সোনাইমুড়ী, নোয়াখালী।