সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান করেছে রেল বিভাগ। সোমবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রেলগেইটের সামনের ঘর রেখে অন্যান্য ব্যবসায়ীদের ঘর ভেঙ্গে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন রেল কর্তৃপক্ষ। অভিযানে আনুমানিক অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্যক্রম চলছে। রেলওয়ের জায়গায় কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না।

 

ঈশ্বরদীর পাকশির বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম  বলেন, গত বছরের ২৫ সেপ্টেম্বর একই স্থানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল রেলওয়ে কতৃপক্ষ।  আবারও রেলওয়ের সংস্কারে জয়পুরহাট রেলগেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে। আর আদালতে মামলা থাকায় একটি ঘর উচ্ছেদ করা হয়নি।

এ সময় রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।