সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাথমিক শিক্ষক নিহত

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন (৫০) নিহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন কালাই হারুঞ্জা গ্রামের লুৎফর রহমানের ছেলে ও হারুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারুক হোসেন পুরানাপৈল রেলগেট পার হচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে সে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে যেহেতু এটি রেলের ব্যাপার সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।