সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

প্রত্নত্মাত্তিক ঐতিয্য রক্ষা, খাল বিল জলাধার দুষন ও দখলমুক্ত করার দাবিতে টাঙ্গাইলে মানবন্ধন কর্মসুচি পালিত হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের প্রত্নত্মাত্তিক ঐতিয্য রক্ষা, খাল-বিল জলাধার দুষন ও দখলমুক্ত করার দাবিতে মানবন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের নিরালা মোড়ে এ মানবন্ধন কর্মসুচির আয়োজন করে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। একই সাথে শহরের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যামাপদ খাল,ভাসানী হল সংস্কার, ব্রাহ্ম সমাজের মন্দিরসহ হারিয়ে যাওয়া ও দখল হওয়া সকল ঐতিয্য রক্ষার দাবি জানানো হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন রাজনীতিক হামিদুল হক মোহন, কবি ও সাংবাদিক এডভোকেট খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরামের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, নাগরিক অধিকার সুরক্ষার সাধারন সম্পাদক নুর মোহাম্মদ রাজ্য, সদস্য ফরহাদ হোসেন, পরিবেশ পরিবেশবিদ ফজলে সানি প্রমুখ।