সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আগামী মাসেই আসছে সালমান খানের ‘অন্তিম’

অনলাইন ডেস্ক :

শেষ হতে চলছে অপেক্ষার প্রহর। এবার আসছে সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘অন্তিম’। বলিউড সুপারস্টার নিজেই ভক্তদের এই সুখবর দিলেন। মঙ্গলবার সালমান খান ফ্লিমসের টুইটারে বলা হয়, ‘অন্তিম’র জন্য অপেক্ষা খতম। ২৬ নভেম্বর বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাচ্ছে এটি। এদিকে ‘অন্তিম’র ছবির পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ইস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউড সুপারস্টার। জানা গেছে, এই ছবিতে ধনঞ্জয় নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন আয়ুশ শর্মা। আর সালমান খানের চরিত্রের নাম সুরজিৎ সিং গিল। ধনঞ্জয়ের গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি। এ ছাড়া আরও দেখা যেতে পারে নিকিতিন ধীর এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে। ছবিটি উপস্থাপন করেছে সালমান খান ফ্লিমস। আর প্রযোজক সালমান খান নিজেই। পরিচালনা করেছেন মহেশ মঞ্জরেকার। সূত্র: বলিউড হাঙ্গামা