সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

বড়লেখায় কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

বড়লেখায় তারেক আহমদ নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুছেগুল গ্রামে। নিহত তারেক ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। স্বজনদের দাবি, তারা তারেকের মৃত্যুর বিষয়ে কোনো কিছুই জানেন না। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তার কক্ষে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহ  মর্গে পাঠানো হয়। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তারেক আত্মহত্যা করেছেন তা পরিষ্কার নয়। পরিবারের লোকজনও কিছু বলতে পারছেন না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।