সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

সীমান্তে বিজিবির অভিযান: জকিগঞ্জে সিগারেট–চা পাতা, কোম্পানীগঞ্জে দেড় হাজারের বেশি বোতল মদ জব্দ

সিলেট অফিস:

সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ৬ ও ৭ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ সীমান্তে পরিচালিত এসব অভিযানে সিগারেট, পাতার বিড়ি, চা পাতা, চিনি, সুপারি, গরু এবং বিপুল পরিমাণ মদ আটক করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ সেপ্টেম্বর রাতে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী এলাকায় লক্ষীবাজার বিওপি’র একটি টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিগারেট ১৪,৪০০ পিস ও পাতার বিড়ি ১,৯১,০০০ পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।

পরে ৭ সেপ্টেম্বর সকালে জৈন্তাপুর, গুয়াবাড়ী ও সুরাইঘাট বিওপি’র টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় চা পাতা ৩৫০ কেজি, চিনি ২০০ কেজি, সুপারি ১০০ কেজি ও একটি গরু আটক করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

অন্যদিকে ৭ সেপ্টেম্বর ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার নজুরভাঙ্গা সীমান্তে অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল। এ সময় মাদক চোরাকারবারীরা ধাওয়া খেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১,৫৭১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন-উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন-

সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনগণের সহযোগিতায় সীমান্তকে নিরাপদ রাখা হবে।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে, যা দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।