সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে :কাদের সিদ্দিকী

টাঙ্গাইল:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। সেই সুযোগ অন্তবর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবোনা। রোববার দুপুরে টাঙ্গাইলে তার নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় তার সাথে ছিলেন ছোট ভাই আজাদ সিদ্দিকী।
শনিবার রাতে তার বাসায় হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কাদের সিদ্দিকী।
এ সময় কাদের সিদ্দিকী বলেন, আমি মনে করি দেশকে অস্থিতিশীল করার জন্যে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। রাষ্ট্র আমাকে সর্বোচ্চ বীরত্বসুচক খেতাব দিয়েছে। তার (কাদের সিদ্দিকী) বাড়ি যদি নিরাপদ না থাকে তাহলে গরীব দুঃখী সাধারন মানুষের নিরাপত্তা কি করে থাকবে।
তিনি অভিযোগ করে বলেন, মঞ্চ ৭১ এর আলোচনা সভায় আলোচক ও স্রোতাদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মবদের গ্রেপ্তার করা হয়নি। এতে আইনের ব্যত্তয় ঘটেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আওয়ামী লীগ করিনা । আমি মুক্তিযোদ্ধাদের সম্মানীত করতে চাই। স্লোগান দেয়া হচ্ছে জয় বাংলা থাকবেনা। জয় বাংলা চলবেনা।
জয় বাংলা থাকবেনা বা চলবেনা সেটা দেখবে দেশের মানুষ এবং তারাই বিচার করবে।