সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায়  হামলা ও ভাঙচুর

টাঙ্গাইল:

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও  ভাঙচুর সংঘটিত হয়েছে।

গত রাত বারোটার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে অবস্থিত কাদের সিদ্দিকীর  বাড়িতে ১০-১৫ জনের একটি দল হামলা চালায়।

মুখ বাধা অবস্থায় দুষ্কৃতীকারীরা এ সময় বাসার জানালায় পাটকেল নিক্ষেপ করে। এতে   জানালার গ্লাস ভেঙে যায়। নিচে গ্যারেজে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বঙ্গবীর কাদের সিদ্দিকীর ব্যক্তিগত গাড়ি চালক লিটন মিয়া জানান, রাত বারোটার দিকে ১৫ থেকে ১৭  জনের দল অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাসার গ্লাসে ইট, পটকেল নিক্ষেপ করে। দু তিনজন বাসার ভিতরে প্রবেশ করেছিল। তাদের বয়স ১৫ থেকে ২০ বছর হবে। বাসায় হামলার ঘটনায় বঙ্গবীর কাদের  সিদ্দিকীর দুটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজ বাসাতেই অবস্থান করছিলেন।

রাতের এই ঘটনার বিষয়ে আজ রোববার দুপুর ১২ টার দিকে সংবাদ সম্মেলন ডেকেছেন কাদের সিদ্দিকী।