সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতষ্ঠাবার্ষিকী উদযাপিত

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতষ্ঠাবার্ষিকী

পালিত হয়েছে।

মঙ্গলবার  সকালে জয়পুরহাট শহরের রেলগেইট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং পরে দলীয় সঙ্গীত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সাংগঠনিক সম্পাদক বনি রব্বানী, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক প্রমুখ।

অনুষ্ঠানে মহিলাদল ছাড়াও বিএনপি, কৃষকদল, যুবদল, শ্রমিকদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সবশেষে বেগম খালেদা জিয়া, তারেক জিয়াসহ তাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।