সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

মৌলভীবাজারে সাড়ে ৭ কোটি টাকার জমি উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর উপজেলার শ্রীহট্ট ইকোনমিক জোন এলাকার পাশে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক ও জনপথ বিভাগের ৭ কোটি ৫০ লাখ টাকার ১২০ শতক জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পযর্ন্ত সওজ ও জেলা প্রশাসন মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে শেরপুর মোড় সংলগ্ন সড়ক বিভাগের ভূমিতে অবৈধভাবে স্থাপিত প্রায় ৮৫টি অবৈধ স্থাপনা পাকা ও আধা পাকা দোকানপাট, বাউন্ডারি ওয়াল ও গ্যারেজ উচ্ছেদ করা হয়। ফলে সরকারের প্রায় ১ একর ২০ শতাংশ জমি উদ্ধার হয়। এর আগে দখলদারদের নোটিশ ও পরবর্তীতে মাইকিং করে সরে যাবার কথা বলা হলেও কেউ সরে না যাওয়াতে মঙ্গলবার ২ ঘন্টাব্যাপী বুলডোজার দিয়ে ৮৫টি দোকানপাট গুড়িয়ে ফেলা হয়। এ সময় মৌলভীবাজার সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো: কায়সার হামিদ, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব উল্লাহসহ পুলিশ, সেনাবাহিনী, আনসার, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।