সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

কুলাউড়ায় গোসল নেমে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় পুকুরে গোসল করতে গিয়ে শাকুল মিয়া (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। পরিবার ও স্থানীয় লোকজন জানান, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার বাসিন্দা শাকুল মিয়া বুধবার সকালে প্রতিদিনের ন্যায় পাশ্ববর্তী বাবুল মিয়ার পুকুরে গোসল করতে যান। পুকুরের পাড়ে শাকুলের ব্যবহৃত জুতা-জামা রাখা ছিল। চারিদিকে খোঁজাখুজির পর সকলের সন্দেহ হলে পুকুরে খুঁজতে শুরু করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে পুকুরের পানির নিচে শাকুলের মরদেহ পাওয়া যায়। এদিকে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো: ফেরদৌস মিয়ার নেতৃত্বে একদল ফায়ার কর্মী ঘটনাস্থলে এসে পৌছেন। ততক্ষণে স্থানীয় লোকজন শাকুলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। পূর্ব রংগীরকুল পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার চৌধুরী জানান, শাকুল মিয়া সাতার জানতেন না। তিনি প্রায়ই এই পুকুরে গোসল এবং কাপড় ধুতেন।

কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো: ফেরদৌস মিয়া জানান, খবর পেয়ে তাঁরা ৫ জনের একটি টিম এসেছিলেন। তারা এসে দেখেন স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।