সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

ওসমানী হাসপাতালে দুদকের অভিযান

সিলেট অফিস:

সিলেট এমএজি ওসমানীেমেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল।দুদক সিলেট কার্যালয়ের সহকারি পরিচালক জুয়েজ মজুমদারের নেতৃত্বে একটি দল বুধবার দুপুর থেকে অভিযান শুরু করে। এই হাসপাতালের সেবা নিয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।বেলা সাড়ে ১২ টা থেকে অভিযান শুরু হয়। ১ টায় এ রিপোর্ট লেখার সময় অভিযান চলছিলো।অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের দেওয়া খাবার, প্যাথলজি বিভাগ ঘুরে দেখছেন। এসময় তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্রও খতিয়ে দেখছেন।সিলেট বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র ওসমানী হাসপাতাল। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫০০ রোগী সেবা নেন। এই হাসপাতালে সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। আছে অনিয়মের অভিযোগও।