সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

টাঙ্গাইলে প্রতিবন্ধী ও ভিক্ষুক পুনর্বাসনে অটো রিক্সা ও গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ 

টাঙ্গাইল প্রতিনিধি
 টাঙ্গাইলের মধুপুর প্রতিবন্ধী ও ভিক্ষুকদের পুনর্বাসন ও তাদেরকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাভোগীদের মাঝে অটো রিক্সা এবং গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় মধুপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুবিধাভোগীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক শরীফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও ভিক্ষুকের মাঝে ৬টি ব্যাটারি চালিত অটো রিক্সা এবং ২২ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল এবং ৫৭ জন হতদরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।
এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা উপস্থিত ছিলেন।