সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের সখীপুরে ট্রান্সফরমা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহেল রানা (২৮) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুনির চালা গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল ওই ইউনিয়নের ছোটচওনা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি অটোচালকও ছিলেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন

সোহেলের বড় ভাই খলিল মিয়া জানান, সোমবার সকালে সোহেল খুনিরচালা গ্রামের শামছুল মিয়ার বাড়িতে বিদ্যুতের কাজ করতে যায়। ট্রান্সফরমার থেকে ওই বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সময় হঠাৎ শরীরে স্পর্শ করলে সে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।