সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ডিভোর্সের পর বলিউড সিনেমায় সামান্থা

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। সম্প্রতি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই অভিনেত্রী। এদিকে ডিভোর্সের পর একটি বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সামান্থা। সবকিছু ঠিক থাকলে এটিই হবে তার প্রথম বলিউড সিনেমা। তবে সিনেমার ক্রু কারা থাকবেন এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা দেবেন সামান্থা। টলিউড ডটনেট এই তথ্য জানিয়েছে।
এছাড়া একটি তেলেগু সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন ‘রাঙ্গাস্থালাম’খ্যাত এই অভিনেত্রী। নারী কেন্দ্রীক এই সিনেমার শুটিং আগামী নভেম্বর থেকে শুরু করবেন তিনি। বর্তমানে সামান্থার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। মিথোলোজি ঘরানার ‘শকুন্তলাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করছেন গুণাশেখর। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাজও শেষ করেছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন বিগনেশ শিবান।