সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কন্যা সন্তানের মা হলেন শখ

অনলাইন ডেস্ক :

কন্যা সন্তানের মা হয়েছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। ঢাকার একটি হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে। সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ। শখের মা হওয়ার খবরটি গণমাধ্যমে জানিয়েছেন তার স্বামী আতিকুর রহমান জন।
জন বলেন, ‘গত ২৩ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়। মা-মেয়ে দু’জনই সুস্থ হয়েছে। আমাদের সন্তানের জন্য সবার কাছে দোয়া চাই।’ মডেলিংয়ে যাত্রা শুরু করেই সফলতা পান আনিকা কবির শখ। সফলতার ধারাবাহিকতা ধরে রাখেন অভিনয়েও। কিন্তু হুট করেই অভিনয় থেকে দূরে সরেন তিনি। মা হওয়ার পর ভক্তসহ সবার কাছে দোয়া চেয়েছেন শখ। তিনি বলেন, ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন।’ গেল বছর খবরে উঠে আসে, বিয়ে করে আবার সংসারী হয়েছেন শখ। এরপরই চলতি বছর খবর আসে মা হচ্ছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে নিলয়ের সঙ্গে প্রেম করেন শখ। ২০১৫ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন নিলয়-শখ। পারিবারিক ভাবে বিয়ে হলেও দুই বছরের মধ্যে নিলয়-শখের সেই সংসার ভেঙে যায়। পরে দুজনেই হয়ে যান দু-মেরুর বাসিন্দা। ২০২০ সালের ১২ মে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শখ। তার স্বামীর নাম রহমান জন, পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মধ্যে রাজধানীর উত্তরায়ও নিজেদের বাসাতেও থাকেন।