সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

মৌলভীবাজারে প্রান্তিক গ্রাহকদের মাঝে বিনিয়োগ বিতরণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারে ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুর্নঃঅর্থায়ন স্কিম এর আওতায় প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের রেস্ট ইন হোটেলের হল রুমে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। এ সময় ৩৮ ব্যাংকের ম্যানেজার তাদের স্ব স্ব ব্যাংক থেকে ১ কোটি ৫৮ লাখ টাকা উদ্যোক্তাদের হাতে ৭% সুদে ঋণ তুলে দেন।