সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

র‌্যাব-১৩ এর অভিযানে অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রংপুর ব্যুরো:
র‌্যাব-১৩ এর অভিযানে অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে (১৮ সেপ্টেম্বর) র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে বুধবার ভোর সাড়ে ০৫ টার সময় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৯ নং আস্কারপুর ইউপির ০৪নং ওয়ার্ডের অন্তর্গত খানপুর সাকিনস্থ মৃত জাবেদ আলী’র ছেলে জনৈক মাহবুবর রহমান (৩৭) এর বসত বাড়ির উত্তর পূর্ব কর্ণারে অভিযান পরিচালনাকালে পলাতক আসামী মাহাবুবর রহমান এর ঘর তল্লাশী করে শোকেসের ভিতর হতে একটি কালো রঙের পলিথিনের ভিতর মোড়ানো ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ০২ টি ম্যাগাজিন যার একটি ম্যাগাজিনে লোড করা ০৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৩.৪ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানাধীন লক্ষ্মীটারী ইউপির ৪নং ওয়ার্ডস্থ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীদের ব্যবহৃত সিএনজি তল্লাশীকালে ২০ কেজি গাঁজা এবং একটি সিএনজি জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ী আঃ বারিক মোঃ মুস্তাকিম, মোঃ রাকিবুল ইসলাম গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অন্য একটি অভিযানে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ১৩.৪ কেজি গাঁজা এবং ট্রাকটি জব্দ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী মোঃ ওহিদুল বিশ্বাস ,মোঃ তরিকুল ইসলাম ,মোঃ সাবান আলী কে গ্রেফতার করতে সক্ষম হয়।