সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

কক্সবাজার কলেজ ছাত্রলীগের সভাপতি মৌলভীবাজারে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজের সভাপতিকে মৌলভীবাজারে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজিবুল ইসলাম মোস্তাক নামের এই নেতা কক্সবাজার সদর থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি এবং কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে তাকে শেরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায় রাজিবুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় শিক্ষার্থীদের ওপর হামলা, উস্কানিমূলক বক্তব্য এবং নাশকতার একাধিক মামলা রয়েছে। জানা যায় গত বছরের জুলাই মাসে কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেন রাজিবুল ইসলাম মোস্তাক। ওই সময় গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি দাম্ভিকতার সাথে থ্রেট করে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফু দিয়ে উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন। সরকার পতনের পর প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন রাজিবুল ইসলাম মোস্তাক। অবশেষে মৌলভীবাজারে অবস্থানকালে পুলিশের হাতে গ্রেফতার হন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজিবুল ইসলাম মোস্তাক গ্রেপ্তার এড়াতে সে মৌলভীবাজার শেরপুর এলাকায় এসে আত্মগোপনের চেষ্ঠা করেছিলো। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।