সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

টাঙ্গাইলের মির্জাপুরে ৫ দফা দাবি আদায়ে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবি আদায়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল আটটায় শোভাযাত্রাটি মির্জাপুর বাইপাস থেকে শুরু হয়ে উপজেলার ১২টি ইউনিয়ন প্রদক্ষিণ করে।

টাঙ্গাইল-৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্যা তালুকদার, জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, সেক্রেটারি মাওলানা হাফেজ আবুল কাশেম মৃধা এ শোভাযাত্রার নেতৃত্ব দেন।

এর আগে সকাল সাড়ে সাতটায় মোটরসাইকেল শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্যা তালুকদার, উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, উপজেলা সেক্রটারি মাওলানা মুফতি আবুল কাশেম মৃধা।

উপস্থিত ছিলেন, সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাজাহান, মো. সানাউল ইসলাম, যুববিভাগের উপজেলা সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক শেখ ইসমাঈল হোসেন। মোটরসাইকেল শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক মোটরসাইকেল ও দুইসহস্রাধিক নেতা-কর্মি

অংশ নেন।