সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

জয়পুরহাটে সিতো-রিউ কারাতে দো বেল্ট পরীক্ষা প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে সিতো-রিউ অভ্যন্তরীণ কারাতে দো বেল্ট পরীক্ষা প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলা পরিষদ হলরুমে কিং কুইন জিম অ্যান্ড কারাতে একাডেমীর আয়োজনে এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

প্রতিযোগীতা শেষে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহা. হাসিবুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামস্ মতিন ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খিজির হায়াত প্রমুখ।

এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল ডিভাইস থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তুলবে বলে জানান বক্তারা।

এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ.স.ম তিতাস মোস্তফার সভাপতিত্বে কিং কুইন জিম অ্যান্ড কারাতে একাডেমীর পরিচালক আমানুল্লাহ আমানের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সিতো-রিউ কারাতে দো এসোসিয়েশনের রেফারি বকুল হোসেন প্রধান প্রশিক্ষক এবং সহকারী  প্রশিক্ষক হিসেবে ইফ্ফাত জেরিন ও মরিয়ম বেগম মেমী প্রতিযোগিতা পরিচালনা করেন।

দিনব্যাপী বেল্ট পরীক্ষা ও প্রতিযোগীতা শেষে সন্ধায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।