সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

আশুলিয়ায় ১কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

 

সাভারের আশুলিয়ার বগাবাড়ি এলাকা থেকে গাঁজাসহ পারভীন আক্তার (৪৭) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি কালো রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোসা. পারভীন আক্তার আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে।

গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গাজাসহ গ্রেপ্তার পেশাদার মাদক কারবারি পারভীন আক্তারের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।